রমজান মাসের সেরা ২৫ টি আমল-রমজানের রোজার ফজিলত সম্পর্কে বিস্তারিত জানুন
250901 Nahid Hasan
৮ মার্চ, ২০২৬
অনেক ভাই ও বোন রমজান মাসে কোন আমলগুলো বেশি করতে হয় সে সম্পর্কে জানতে চাই
আপনিও কি রমজান মাসের আমল সম্পর্কে জানতে ইচ্ছুক? তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য।
কারণ আজকের এই আর্টিকেলে আমরা রমজান মাসের আমল, রোজার ফজিলত ও গুরুত্ব
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই রমজান মাসের আমল সম্পর্কে জানতে আমাদের
আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ রমজান মাসের আমল-রোজার ফজিলত ও গুরুত্ব
রমজান মাস হচ্ছে সকল মুসলমানদের জন্য পাপ নিশ্চিহ্ন করে অধিক থেকে অধিকতর নেকি
অর্জন করার মাস। এই মাসটি হচ্ছে অনেক বরকতম একটি মাস। তাই এই মাসে
আমাদের অনেক বেশি আমল করা উচিত। রমজান মাস আসে আমাদের পরিবর্তনের
জন্য। এই মাসটি হচ্ছে সকল মুসলিমদের ট্রেনিং এর একটি মাস।
বাকি 11 টি মাস কিভাবে আমাদের আমল করতে হবে এবং চলাফেরা করতে হবে তার ট্রেনিং
হচ্ছে এই রমজান মাস। অন্য যেকোনো মাসের তুলনায় এই মাসের নেকির পরিমাণ
থেকে সাত থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি করা হয়ে থাকে। তাই এই মাসে আমাদের যে
আমলগুলো বেশি বেশি করা উচিত করা উচিত সেগুলো হল কুরআন শিক্ষা অর্জন করা
এবং তা পাঠ করা
এবং অন্যকে কোরআন পাঠে উৎসাহিত করা, রমজানের ৩০ টি রোজা পালন
করা, বেশি বেশি দান সদকা করা, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে
আদায় করা ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ হতে মানুষকে বিরত থাকতে
বলা ইত্যাদি। দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য অথবা লোক দেখানোর জন্য এই কাজগুলো
না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পরকালে জান্নাতের আশায় এই কাজগুলো
করতে হবে।
কারণ লোক দেখানো ইবাদত হচ্ছে রিয়া। যা ইসলামের দৃষ্টিতে ছোট শিরক হিসাবে
গণ্য হয়। তাই আপনাকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে
আপনার ইবাদত গুলো লোক দেখানো না হয়ে থাকে। রমজান মাসের আরো কিছু আমল রয়েছে
যেগুলো আমরা আর্টিকেলের নিচের অংশে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনি
মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়বেন।
রমজানের রোজার গুরুত্ব ও ফজিলত
রমজানের রোজার গুরুত্ব ও ফজিলত অনেক। আমাদের সকলের রমজানের রোজার গুরুত্ব ও
ফজিলত সম্পর্কে জানা আবশ্যক। মহান আল্লাহতালা আমাদেরকে পবিত্র রমজান মাস এই
জন্য দিয়েছেন। যাতে করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে আল্লাহর পথে ফিরে আসতে
পারি এবং বেশি বেশি আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
এই মাসটি হচ্ছে আমাদের জন্য একটি ট্রেনিংয়ের মাস। তাই এই মাসে আমাদের বেশি
বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা উচিত। আর আল্লাহর জন্য আমল করতে গেলে
আপনাকে রমজানের রোজার গুরুত্ব ফজিলত ও আমল সম্পর্কে জানতে হবে। রমজান মাসের
রোজার গুরুত্ব অপরিসীম।আমাদের কর্মের ভালো মন্দ হিসাব করার জন্য দুজন ফেরেশতা
নিযুক্ত করা হয়েছে।
আমরা যদি ভালো কাজ করি তাহলে তা তারা লিপিবদ্ধ করে রাখে এবং তার বিনিময়ে নেকি
দিয়ে থাকে পক্ষান্তরে আমরা যদি খারাপ কর্ম করে থাকি তার জন্য আমাদের আমলনামায়
গুনাহ লেখা হয়ে থাকে কিন্তু রমজানের রোজার গুরুত্ব এত যে এর প্রতিদান
স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন। এই জন্য রোজা কে বলা হয় জাহান্নাম থেকে বাঁচার
ঢালস্বরূপ।
অন্যত্র বলা হয়েছেঃ রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে মেসোকের
সুগন্ধের চেয়েও সুগন্ধময়।রমজান মাসের রোজার গুরুত্ব ও ফজিলত আরো অনেক আছে যা
বলে শেষ করা যাবে না। যেমন রমজান মাসের একটি রোজা একজন রোজাদার ব্যক্তিকে
সত্তর বছর জাহান্নাম থেকে দূরে রাখে। তাই আমাদের সকলের উচিত রমজান মাসের ৩০
টি রোজা সঠিক নিয়মে পালন করা এবং এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার ও আমল
করা। আশা করি আপনি রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে
পেরেছেন।
রমজান মাসের সেরা ২৫ টি আমল
রমজান মাস আমাদের জন্য অত্যন্ত বরকতময় একটি মাস। রমজান মাস আসে আমাদের
পরিবর্তনের জন্য। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা
এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আবার অনেকেই রমজান মাসের আমল সম্পর্কে জানার
জন্য গুগলে সার্চ দিয়ে থাকেন।
তাদেরকে জানানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই পোস্টটি। আপনিও যদি রমজান মাসের আমল
সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ আর্টিকেলের এই অংশে
আমরা রমজান মাসের সেরা ২৫ টি আমল সম্পর্কে জানব। রমজান মাসের সেরা ২৫ টি আমল
নিচে দেওয়া হলঃ
সেহরি খাওয়া
ইফতার করা
সময় মত সালাত আদায় করা
সিয়াম পালন করা
ইতিকাফ করা
তারাবির নামাজ আদায় করা
তাহাজ্জুদের নামাজ পড়া
লাইলাতুল কদর তালাশ করা
ফিতরা দেওয়া
আল্লাহর জিকির আজগার করা
বেশি বেশি দান সদকা করা
সৎ কাজের আদেশ করা
অসৎ কাজ থেকে বিরত থাকতে বলা
কুরআন শিক্ষা অর্জন করা
কুরআন পাঠ করা এবং অপরকে পাঠ করতে উৎসাহিত করা
ফকির মিসকিনকে সাহায্য করা
বেশি বেশি ইস্তেগফার পাঠ করা
আল্লাহর শুকরিয়া আদায় করা
মেসওয়াক করা
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেওয়া
এতিমের হক নষ্ট না করা
আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা
কবর জিয়ারত করা
সামর্থ্য থাকলে ওমরা হজ পালন করা
উপরে বর্ণিত কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারলে আল্লাহর নাজাত পাওয়ার
সম্ভব। তবে এ সকল ইবাদত করার সময় যাতে লোক দেখানো ইবাদত না হয় সেদিকে
যথেষ্ট খেয়াল রাখবেন। লোক দেখানো ইবাদতকে আরবি ভাষায় রিয়া বলা হয়ে থাকে।
যা ছোট শিরক এর অন্তর্ভুক্ত। আর শিরকের গুনাহ আল্লাহ তায়ালা তওবা করার আগ
পর্যন্ত ক্ষমা করেন না। আপনি পরকালে জান্নাত পেতে চাইলে অবশ্যই উপরে
বর্ণিত আমল গুলো করবেন এবং বেশি বেশি তওবা ও ইস্তেগফার পাঠ করবেন।
রমজান মাসে করনীয় কি?
অনেক ভাই ও বোন জানতে চান রমজান মাসে আমাদের করণীয় কি? আপনিও কি এই বিষয়ে
জানতে ইচ্ছুক? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আর্টিকেল এর এই
অংশে আমরা রমজান মাসে একজন মুসলিমের করণীয় কি সে সম্পর্কে আলোচনা
করব। রমজান মাসে একজন মুসলিমের করণীয় হচ্ছে প্রথমত সেহরি
খাওয়া তারপরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা।
সালাত শেষে বেশি বেশি দোয়া করা ও ইস্তেগফার পাঠ করা। দিনের বেলা আল্লাহর
জিকির করা। তারপর জোহরের ও আসরের সালাত জামাতের সাথে আদায় করা। তারপর
সময় হলে ইফতারি করা এবং মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতে
হবে। তারপর জামাতের সাথে এশার নামাজ ও তারাবির নামাজ আদায় করতে
হবে। এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে। সম্ভব হলে
প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে।
রমজান মাসের রোজা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা ফরজ ছিল?
উত্তরঃ বিভিন্ন মুহাদ্দিসের মতে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার
রোজা ওয়াজিব ছিল। যা পরবর্তীতে নফলে পরিবর্তিত হয়। আর আইয়ামে বীজের
রোজা বরাবরই মুস্তাহাব ছিল।
প্রশ্নঃ কোন হিজরীতে রোজা ফরজ করা হয়?
উত্তরঃ 624 খ্রিস্টাব্দের দ্বিতীয় হিজরীতে রমজানের সোজা ফরজ করা হয়েছিল।
(সূরা বাকারার আয়াত নম্বর ১৮৩-১৮৫)
প্রশ্নঃ আরবি কোন মাসে রোজা রাখা ফরজ?
উত্তরঃ আরবি রমজান মাসের রোজা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে।
লেখকের মন্তব্যঃ রমজান মাসের সেরা আমল-রমজানের রোজার ফজিলত
আজকের এই আর্টিকেলে আমরা রমজান মাসের সেরা আমল-ও রমজানের রোজা রাখার
ফজিলত, রমজান মাসের একজন মুসলিমের করণীয় কি এবং রমজান মাসে একজন মুসলমানের
জন্য সেরা ২৫ টি আমল সম্পর্কে বলেছি। আপনি যদি এই আমলগুলো বেশি বেশি করতে
পারেন এবং বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের পথ
সুগম হয়ে যাবে। আশা করি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হয়েছেন।
আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে
মোবারকবাদ।এরকম ইসলাম সম্পর্কিত আপডেটেড তথ্য পেতে আমাদের
Pro Tech Tutor ওয়েবসাইটের সাথেই
থাকুন। এবং রমজান মাসের আমল এবং রমজান মাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার সর্বোচ্চ
চেষ্টা করবো ইনশাআল্লাহ। পোস্টটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন
যাতে তারাও পোস্টটি পড়ে উপকৃত হতে পারেন। আল্লাহ হাফেজ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url