শর্তাবলী (Terms & Condition)

সর্বশেষ হালনাগাদ: ২২ ডিসেম্বর ২০২৫

ভূমিকাঃ 

ProtecTutor.com ওয়েবসাইটে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে কয়েক মিনিট সময় নিয়ে নিচের বিষয়গুলো পড়ে নিন। এগুলো মূলত আমাদের আর আপনার মাঝের একটি সহজ সমঝোতা। আপনি যদি আমাদের সাইট ব্যবহার করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি নিচের শর্তগুলোতে রাজি আছেন। 

আমরা কী ধরনের সাইট

ProtecTutor.com মূলত একটি শিক্ষাভিত্তিক ওয়েবসাইট। এখানে আমরা পড়াশোনা, গাইড, টিউটোরিয়াল ও প্রয়োজনীয় তথ্য শেয়ার করি, যাতে শিক্ষার্থী ও আগ্রহীরা উপকৃত হন। আমরা আমাদের ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। তবে সময়ের সাথে সাথে কিছু তথ্য পরিবর্তন হতে পারে। তাই আপনি কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু আমাদের পোস্ট পড়ে সিদ্ধান্ত না নিয়ে সে বিষয়ে যারা এক্সপার্ট তাদের কথা মত সিদ্ধান্ত গ্রহন করবেন। 

আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা

আপনি যদি আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা চাই আপনি,

  • সাইটটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন
  • কোনো বেআইনি বা ক্ষতিকর কাজে সাইটটি ব্যবহার করবেন না
  • আমাদের লেখা, ছবি বা কনটেন্ট নিজের নামে চালাবেন না

অ্যাকাউন্ট থাকলে

যদি আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে,
  • সঠিক তথ্য ব্যবহার করবেন
  • আপনার পাসওয়ার্ড কাউকে দেবেন না
  • আপনার অ্যাকাউন্টে কিছু ভুল বা সন্দেহজনক মনে হলে আমাদের জানাবেন
  • আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা মূলত আপনার নিজের দায়িত্ব

আমাদের কনটেন্ট নিয়ে কিছু কথা

ProtechTutor.com এ থাকা সব লেখা, ছবি ও তথ্য আমাদের পরিশ্রমের ফল। আপনি চাইলে পড়তে পারেন, শিখতে পারেন, শেয়ার করতে পারেন (সোর্স দিলে ভালো হয়), কিন্তু অনুমতি ছাড়া কপি করে নিজের বলে চালানো ঠিক না। 

অনুমতি ছাড়া অনুমতি ছাড়া কোন পোস্ট কপি করে নিজের নামে চালালে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকিব বাধ্য থাকিব। তাই অনুমতি ছাড়া আপনি কোন পোস্ট নিজের নামে অথবা নিজের ওয়েবসাইটে কপি করে কোন পোস্ট  পাবলিশ করা থেকে বিরত থাকবেন।

পেইড সার্ভিস থাকলে

ভবিষ্যতে বা বর্তমানে যদি কোনো পেইড সার্ভিস দেওয়া হয় তাহলে,
  • আগে পেমেন্ট, পরে সার্ভিস এই নিয়ম থাকবে
  • রিফান্ড সংক্রান্ত তথ্য আলাদা করে জানানো হবে
  • কোনো অফার বা ডিসকাউন্ট নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে

অন্য ওয়েবসাইটের লিংক

কখনো কখনো আমরা অন্য ওয়েবসাইটের লিংক দিতে পারি। সেগুলোর কনটেন্ট বা নিয়ম আমাদের হাতে নেই, তাই সেগুলো ব্যবহার করলে নিজের দায়িত্বে করবেন। আমরা সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দিতে। তারপরও কোনো তথ্যের কারণে আপনার ক্ষতি হলে তার দায় আমরা নিতে পারবো না।ওয়েবসাইট ব্যবহার করবেন নিজের বিবেচনায়। 

নিয়ম না মানলে কী হতে পারে

আপনি যদি এই শর্তগুলোর বিরোধী কিছু করেন, তাহলে আমরা চাইলে,
  • আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারি
  • সাইটে প্রবেশাধিকার বাতিল করতে পারি
  • এটা করতে আমরা বাধ্য হতে চাই না, কিন্তু প্রয়োজন হলে করবো।

ভবিষ্যতে পরিবর্তন

সময় অনুযায়ী এই শর্তাবলী আপডেট হতে পারে। নতুন শর্ত ওয়েবসাইটে প্রকাশ হলেই সেটাই কার্যকর হবে। এই ওয়েবসাইট বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হয়। 

যোগাযোগ করুন

এই শর্তাবলী নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন,

ইমেইলঃ dmmdnahidislam@gmail.com অথবা edul20618@gmail.com 
ওয়েবসাইটঃ  https://protechtutor.com